সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬
নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার মাধবপুরে ১০ কেজি গাজাঁসহ লিটন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার বাস স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। সে বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ফতেহপুর গ্রামের সুলেমান মিয়ার পুত্র লিটন মিয়া।
মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের বিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুকতাদির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
ওসি মুকতাদির হোসেন সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারেব মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি