মাধবপুর থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

মাধবপুর থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

Manual6 Ad Code

হবিগঞ্জের মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

শুক্রবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর থানা এরাকায় অভিযান চালায়। অভিযানে থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাস ষ্ট্যান্ডস্থ জনৈক মো: হামিদুল হক এর চায়ের দোকানের সামনে থেকে ৬শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো- মাধবপুর থানাধীন শিদরপুর গ্রামের শওকত আলীর ছেলে মো: হায়াত আলী (২৫)।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম পেশাদার মাদক ব্যবসায়ী। তার গড়ে তোলা চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

Manual5 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code