মানিকগঞ্জ সড়কে ঝরল তিন প্রাণ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

মানিকগঞ্জ সড়কে ঝরল তিন প্রাণ

Manual6 Ad Code

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

Manual5 Ad Code

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ ঘণ্টায় সদর উজেলার হিজুলী ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

।আরও পড়ুন

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফাইজপুরের আইজুদ্দিনের ছেলে আজিজুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলার গাবতলীর আলতু মিয়ার ছেলে আলম মিয়া ও মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া।

 

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বলেন, সকালে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজে যাচ্ছিলেন। হিজুলি এলাকায় পিকআপটি উল্টে যায়। এতে পিকআপের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন।

 

গোলরা হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি লোকাল বাসের চাপায় আজিজুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code