মানুষের মস্তিষ্কে করোনার জীবাণু বাঁচতে পারে ১০ বছর!

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

মানুষের মস্তিষ্কে করোনার জীবাণু বাঁচতে পারে ১০ বছর!

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

মানুষের মস্তিষ্কে করোনাভাইরাসের জীবাণু ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে।

Manual3 Ad Code

 

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, প্রাণঘাতী এ ভাইরাস মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ৮ দশমিক ৫ শতাংশ ধ্বংস করে দেয় এবং নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি করে। খবর আরব নিউজের।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

৮৪ হাজার ২৮৫ জনের ওপর সমীক্ষা চালিয়েছে ওই গবেষক দল। এতে দেখা গেছে, করোনা থেকে কয়েক সপ্তাহ বা মাস পর মুক্তি পেলেও এর প্রভাব রয়ে যায় রোগীর দেহে।

 

করোনা থেকে সেরে ওঠার পর অনেকের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এসব ক্ষেত্রে ধরে নিতে হবে তার মস্তিষ্কে এখনও ভাইরাসটির বসবাস।

 

Manual1 Ad Code

এর প্রভাব কী পর্যন্ত থাকবে তা নির্ধারণ করতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন সেরে ওঠার ১০ বছর পর্যন্ত এর প্রভার থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code