মামলায় বিজয়, ব্রিটেনে ফিরতে পারবেন সেই শামীমা

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

মামলায় বিজয়, ব্রিটেনে ফিরতে পারবেন সেই শামীমা

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের আদালতে আইনি লড়াইয়ে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। ফলে তিনি যুক্তরাজ্যে ফিরতে পারবেন বলে জানা গেছে। দেশটির আপিল আদালত রায় দিয়েছে যে, ব্রিটিশ সরকার শামীমার নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে লড়তে তিনি যুক্তরাজ্যে ফিরতে পারবেন।

Manual6 Ad Code

 

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে ২০১৫ সালে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি দেন ২০ বছর বয়সী শামীমা বেগম। এ সময় আরো দুই স্কুলছাত্রী তার সঙ্গে লন্ডন থেকে সিরিয়ায় যায়।

Manual1 Ad Code

 

এরপর সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমাকে খুঁজে পাওয়ায়। তারপর ব্রিটেনের সাবেক পররাষ্ট্র মন্ত্রী সাজিদ জাভিদ নিরাপত্তার কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করেন।

 

পরে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন শামীমা। তিনি যুক্তি দেখান যে, এই সিদ্ধান্তের কারণে তিনি রাষ্ট্রহীন হয়ে গেছেন। ফলে এই সিদ্ধান্ত অবৈধ।

Manual7 Ad Code

 

বিবিসি বলছে, শামীমার আইনজীবী আপিল আদালতের শুনানিতে যুক্তি দেন যে, তার মক্কেলকে দেশে ফিরতে না দিলে সিরীয় শিবির থেকে তার পক্ষে আইনি লড়াই চালানো কার্যত অসম্ভব।

 

প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন অনুযায়ী বলছে, কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল তখনই আইন সম্মত হবে, যখন তিনি আরেকটি দেশের বৈধ নাগরিকত্ব পেতে পারেন।

 

Manual6 Ad Code

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের আদালত যে রায় দেয়, তাতে শামীমার নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে বলা হয়, তিনি ‘কার্যত বংশগতভাবে বাংলাদেশের নাগরিক।’ কিন্তু বাংলাদেশ এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে।

 

তবে মায়ের নাগরিকত্বের সুবাদে শামীমা বাংলাদেশি নাগরিকত্ব দাবি করতে পারেন বলে মনে করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code