মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের সরিয়ে যাওয়ার সুবিধার্থে এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করল মস্কো।

Manual8 Ad Code

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই মানবিক করিডোর উন্মুক্ত হবে।

 

Manual3 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করছি।’

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগেই যুদ্ধবিরতিকে নিঃশর্তভাবে সম্মান জানানোর বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

এদিকে, মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ইউক্রেন সেখানে ৪৫টি বাস পাঠিয়েছে। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক আজ বৃহস্পতিবার এ কথা জানান।

 

Manual8 Ad Code

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। হামলা শুরুর কয়েকদিন পর থেকেই প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে বর্তমানে তিন লাখের মতো বাসিন্দা অবস্থান করছে বলে জানা গেছে। এর আগে মারিউপোলের বেসামরিক লোকদের বের হওয়ার সুযোগ করে দিতে সেখানে মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আইরিনা ভেরেশচুক।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code