মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ভেনিজুয়েলায় ইরানি ট্যাংকার

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ভেনিজুয়েলায় ইরানি ট্যাংকার

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্বালানি সংকটে থাকা লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার জন্য আবারও তিনটি ট্যাংকারে করে তেল পাঠিয়েছে ইরান।

 

তেহরান ও কারাকাসের জ্বালানি খাতের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব তেল ট্যাংকার পাঠিয়েছে ইরান। খবর ব্লুমবাগের।

সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘রেফিনিটিভ এইকন’ বলেছে, ইরানি পতাকাবাহী জাহাজ ‘ফরেস্ট’ মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ভেনিজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে।

 

জাহাজটিতে দুই লাখ ৭০ হাজার ব্যারেল তেল আছে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে। ইরানের অপর দুটি তেল ট্যাংকার ‘ফ্যাক্সন’ ও ‘ফরচুন’ একই রুট ধরে বর্তমানে আটলান্টিক পাড়ি দিচ্ছে।

Manual5 Ad Code

 

অক্টোবরের শেষের দিকে ওই দুটি ট্যাংকারও ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

Manual5 Ad Code

 

ইরানের এই তিন জাহাজ ভেনিজুয়েলার জন্য মোট আট লাখ ২০ হাজার ব্যারেল তেল ও তেলজাত পণ্য বহন করছে।

 

এর আগে গত এপ্রিল ও মে মাসে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলায় গিয়েছিল।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

আমেরিকা ওই ট্যাংকারগুলোকে মাঝপথে আটকে দেয়ার ঘোষণা দিলেও পরে ইরানের হুমকির মুখে নিজের ঘোষণা থেকে সরে যায় ওয়াশিংটন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code