মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার মৌলভীবাজারে মামলা

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার মৌলভীবাজারে মামলা

Manual8 Ad Code

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মৌলভীবাজারে পাঁচশত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খয়েজ আহমদ মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমল আদালতে এ মামলাটি দায়ের করেছেন।

Manual8 Ad Code

মামলার আইনজীবি সূত্রে জানা যায়, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গ সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদান এবং রাষ্ট্রদ্রোহী কথা বলায় এই মামলা করা হয়। মামলার বাদী এজাহারে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করেন।

মামলার আইনজীবি অ্যাডভোকেট নিখিল দাশ অনিক বলেন, মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমল আদালত মামলা (মামলা নং ৬৮৯/১৭) গ্রহণ করে মৌলভীবাজার মডেল থানাকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code