‘মায়ানমারের উস্কানিতে সাড়া দেবে না বাংলাদেশ’

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭

‘মায়ানমারের উস্কানিতে সাড়া দেবে না বাংলাদেশ’

Manual3 Ad Code

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আমাদেরকে খুব সর্তকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মায়ানমার হেলিকপ্টার দিয়ে বার বার আকাশসীমা লঙ্গন করেছে। তাদের উসকানিতে কোন প্রকার সায় না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে রোহিঙ্গাদেরকে নিয়ে ৫ দফা প্রস্তাবনা পেশ করেছেন। সারা বিশ্ব প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে গ্রহণ করেছেন এবং প্রশাংসা করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রও তাদের ভূমিকা জোরদার করেছে। ইউরোপিয় ইউনিয়নসহ মুসলিম বিশ্ব রোহিঙ্গাদেরকে নিয়ে জোরালো ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে সারা বিশ্বগ্রহণ করেছে।

Manual2 Ad Code

তিনি বলেন, বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনার কোন বিষয় পায়নি। বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে রোহিঙ্গাদের গণহত্যার বিষয়টি সমালোচনা করেনি। এটা একটি পাগলের প্রলাপ।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, আসলে বিএনপির হাতে এখন আর কোন ইস্যু নেই। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেও শুনেননি-বুঝেও বুঝেননি। বিএনপি তাদের কানের মধ্যে তুলো দিয়ে রেখেছে। তারা এখন তাদের চোখের ঠুলি বেঁধেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য তারা শুনেও শুনেনা, দেখেও দেখেনা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমূখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code