মিছিলে বোমা হামলা : খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ মে

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৭

মিছিলে বোমা হামলা : খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ মে

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ার্পারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৮মে দিন ধার্য করেছেন আদালত।

Manual7 Ad Code

ঢাকা মহানগর হাকিম নূরুন নাহার ইয়াসমিন আদালতে বুধবার এমামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন  দাখিল না করায় এ দিন ধার্য্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন।

Manual7 Ad Code

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code