মির্জা ফখরুলকে নিয়ে কটুক্তি করায় ৫শ’ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

মির্জা ফখরুলকে নিয়ে কটুক্তি করায় ৫শ’ কোটি টাকার মানহানি মামলা

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান মন্ত্রীর কল্যান তহবিল থেকে ৫০ লক্ষ টাকার অনুদান নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেছেন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আদালতে ৫শ’ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

 

জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বাদী হয়ে ফেসবুকে অপপ্রচার চালানো যুবক মেহেদী হাসান রনিকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।

Manual1 Ad Code

মির্জা ফখরুলকে নিয়ে কটুক্তি করায় ৫শ’ কোটি টাকার মানহানি মামলা

Manual4 Ad Code

মামলার আসামী মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে বলে মামলার বিবরনে জানাযায়।

 

Manual4 Ad Code

মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, একজন সুনামধন্য রাজনীবিদের বিরুদ্ধে সরকারি মদদে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করায় ৫শ’ কোটি টাকার মানহানি হয়েছে। একারণে দন্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা দায়ের করলে মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code