মির্জা ফখরুলের অনুরোধে ৭ দিনে অনশন ভাঙলেন বিএনপি নেতা

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

মির্জা ফখরুলের অনুরোধে ৭ দিনে অনশন ভাঙলেন বিএনপি নেতা

Manual8 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে দীর্ঘ সাত দিন পর আমরন অনশন ভাঙলেন বিএনপি নেতা আবেদ রাজা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুলাউড়া সরকারি হাসপাতালে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাছের রহমান এক জুস পান করিয়ে আবেদ রাজার অনশন ভাঙ্গান। এর আগে নাছের রহমানের মোবাইল ফোনে বিএনপির মহা সচিবের সাথে কথা বলেন আবেদ রাজা।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ওসির অপসারনসহ চারটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে টানা সাতদিন অনশনে ছিলেন আবদে রাজা। এতদিন শুধুমাত্র স্যালাইনের উপর টিকে ছিলেন তিনি।এম নাসের  রহমান বলেন, দলের মহাসচিব মির্জা  ফখরুলের নির্দেশে আমি এখানে এসেছি। মহাসচিব মোবাইলে আবেদ রাজাকে অনশন ভাঙার নির্দেশ দেন। এখন আমি জুস পান করিয়ে উনার অনশন শেষ করেছি।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি  আব্দুল  মুকিত, আশিক মোশাররফ, সহ সাধারণ সম্পাদক হেলু মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক বকশী মিসবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে কুলাউড়া পৌর শহরের স্বাধীনতা সৌধে আমরন অনশনে বসেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবি এড. আবেদ রাজা। পরে ওই দিন রাত ১ টায় শারীরিক অবনতি দেখা দিলে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

Manual8 Ad Code

১৫ ফেব্রুয়ারি কুলাউড়া হাসপাতাল কর্তৃপক্ষ  উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণের জন্য ছাড়পত্র দেয়া হলেও বিএনপি নেতা আবেদ রাজা তা ফিরিয়ে দেন। পরে স্বদিচ্ছায় হাসপাতাল থাকবেন বলে কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code