মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভ, নিহত বেড়ে ৬০০

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভ, নিহত বেড়ে ৬০০

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বিক্ষোভে মৃতের সংখ্যা ছয়শ’ ছাড়িয়েছে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এই তথ্য জানিয়েছে।

 

Manual2 Ad Code

এএপিপি জানায়, দেশটিতে সামরিক শাসনবিরোধী প্রায় দুই মাসের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছয় শতাধিকে দাঁড়িয়েছে। এছাড়া গ্রেফতার বা আটক ব্যক্তির সংখ্যা আড়াই হাজারের বেশি।

 

এদিকে বৃহস্পতিবারও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে।

 

Manual8 Ad Code

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দিনের শুরুতে ছয় ট্রাক সেনা মোতায়েন করা হয়েছিল তাজে নামের শহরে। বিক্ষোভকারীরা দেশীয় আগ্নেয়াস্ত্র ও আগুনবোমা দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে আরও পাঁচ ট্রাক সেনা মোতায়েন করা হয়। সংঘর্ষ অব্যাহত থাকলেও ১১ বিক্ষোভকারী নিহত ও ২০ জন আহত হন। তবে সেনা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Manual3 Ad Code

 

এর আগে বুধবার তাজে শহরের নিকটবর্তী কালেতে একই ধরনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। এখানে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাজা গুলি, গ্রেনেড ও মেশিনগান নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায়।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code