মিয়ানমারে আরও ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

মিয়ানমারে আরও ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে শনিবার (৩ এপ্রিল) পুলিশের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে সাড়ে পাঁচ শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করলো মিয়ানমারের জান্তা সরকার। খবর ডেইলি সাবাহর।

Manual5 Ad Code

 

শনিবার দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন মারা যান পুলিশের গুলিতে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

আন্দোলনকারীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়।

 

Manual2 Ad Code

এ পর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী, এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।

 

নির্বাচনে কারচুপির ধোঁয়া তুলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code