মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ চলছে

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ চলছে

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর জলকামান ব্যবহার ও রাবার বুলেট ছোড়ার পর বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে আবারও রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।

 

Manual6 Ad Code

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের নিন্দা জানিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার ও এনএলডি নেতা অং সান সু চিসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে।

 

আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

 

এক তরুণ নেতা এসথার জে নাও বার্তা সংস্থাটিকে বলেছে, ‘আমরা নীরব থাকতে পারি না। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যদি রক্তক্ষয় হয় তাহলে সেনাদের ক্ষমতায় থাকতে দিলে আরও বেশি রক্তক্ষয় হবে।’

 

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন। রাজধানী নেপিডোতে কয়েক শ সরকারি কর্মচারী জান্তাবিরোধী অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন। দেশটির স্বাস্থ্যকর্মীরা প্রথম এই অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন।

 

গতকালকের (মঙ্গলবার) বিক্ষোভে নিরাপত্তা রক্ষীদের গুলিতে এক আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন। নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়লে তিনি গুরুতর আহত হন। চিকিৎকসদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য রাবার বুলেটে আহত আরও তিন জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

মিয়ানমারের জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি ওলা আলমগ্রিন বলেছেন, ‘বিক্ষোভকারীদের ওপর বাড়তি বল প্রয়োগ করলে তা মেনে নেওয়া হবে না।’

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মিয়ানমারের সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করছে যাতে অভ্যুত্থানের জন্যে দায়ী ব্যক্তিদের ‘বিচারের মুখে’ আনা যায়।

 

মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ওয়াশিংটনে বলেছেন, ‘আমরা আবারও সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। আটক সবার মুক্তি, টেলিযোগাযোগ স্বাভাবিক ও সংঘাত এড়িয়ে চলার আহ্বানও জানাচ্ছি।’

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code