সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: নির্বাচন কমিশন গঠন নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটিকে নামের তালিকা জমা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে তালিকা জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
এর আগে, বেলা সাড়ে ১২টায় রুহুল কবির রিজভী দুটি খাম নিয়ে সচিবালয়ে আসেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, হাই কমান্ড আমার কাছে মুখবন্ধ খাম দিয়েছেন। তাই এর ভেতরে কি আছে আমি জানি না। শুধু এটুকু বলতে পারি বিএনপি নতুন নির্বাচন কমিশন গঠনের যে ১৩ দফা দাবি করেছিল, নামগুলোতে তার প্রতিফলন আছে।
এদিকে সকালে বিএনপি চেয়রাপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিবার্তাকে বলেছিলেন, বেলা ১১টার মধ্যে বিএনপি তাদের নামের তালিকা জমা দেবে।
Design and developed by ওয়েব হোম বিডি