মুফতি ইজহারের যোগ দেয়া হচ্ছে না বিএনপি জোটে

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

মুফতি ইজহারের যোগ দেয়া হচ্ছে না বিএনপি জোটে

Manual3 Ad Code

শোনা যাচ্ছিল ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনার পরই মুফতি ইজহারের নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু শরিকদের বাধায় আটকে গেল সেই প্রক্রিয়া। আপাতত মুফতি ইজহারের যোগ দেয়া হচ্ছে না বিএনপি জোটে।

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মূলত খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আলোচনা হলেও মুফতি ইজহারের ২০ দলে যোগ দেয়ার প্রসঙ্গটিও উঠে আসে। তখন শরিকদের কেউ তার অতীত কর্মকাণ্ড নিয়ে খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এর বিরোধিতা করেন খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক। তিনি বলেন, মুফতি ইজহার বিএনপির সঙ্গেও ছিলেন, আবার নৌকার সঙ্গেও ছিলেন। যদিও তিনি খালেদার উদ্দেশ্যে বলেন, ‘ম্যাডাম জোটে কাকে নেবেন বা নেবেন না এটা আপনার ব্যাপার। তবে নেজামে ইসলাম পার্টির অনেক সমস্যা রয়েছে।’

Manual6 Ad Code

এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে নতুন শরিক দল হিসেবে যোগ দিতে শীর্ষ নেতাদের নিয়ে জোটনেত্রী খালেদা জিয়ার সঙ্গে শনিবার রাতে সাক্ষাৎ করেছিলেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।

Manual3 Ad Code

নেজামে ইসলাম পার্টি একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দলটির একটি অংশ মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটে আছে। তিনি (নেজামী) দলটির ওই অংশের চেয়ারম্যান। মুফতি ইজহার চার দলীয় জোটের সময় ইসলামী ঐক্যজোটের অন্যতম নেতা ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code