মেক্সিকোতে ট্রাক থেকে বস্তাবন্দি ২১০ অভিবাসী উদ্ধার

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

মেক্সিকোতে ট্রাক থেকে বস্তাবন্দি ২১০ অভিবাসী উদ্ধার

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর টেকামাচালকো শহরের কাছে ট্রাক থেকে বস্তাবন্দি অবস্থায় ২১০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

 

শনিবার (০৪ ডিসেম্বর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, শুক্রবার পুয়েবলা রাজ্যের একটি চেকপয়েন্টে ট্রাকটি থামাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর সেটি ধাওয়া করে টেকামাচালকো শহরের কাছে আটক করা হয়।

Manual6 Ad Code

 

ট্রাকের দরজা খুলে গদি ও ঘরে তৈরি ফ্যানের মধ্য থেকে নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করা হয়। এর আগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে কর্তৃপক্ষ ট্রাকের দুটি ট্রেলারে ছয়শ অভিবাসীকে খুঁজে পায়।

 

গত কয়েক বছরে মেক্সিকোতে অভিবাসী সংকট তীব্র আকার ধারণ করেছে। লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর আমেরিকার দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছে হাইতির অভিবাসীরা। তারা এখন উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চাইছেন।

 

চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে ১০ হাজারের বেশি অভিবাসী জড়ো হয় এবং মেক্সিকো-টেক্সাস আন্তর্জাতিক ব্রিজের নিচে অস্থায়ী ক্যাম্প করে। পরে এসব অভিবাসনপ্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code