সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পাহড়ের সঙ্গে জোরে ধাক্কা লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। খবর এএফপি ও সিনহুয়ার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়েতেমালা সীমান্তের কাছে চিয়াপাস রাজ্যের একটি মহাসড়কে সোমবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী ওই বাসটি রাস্তার পাশে পাহাড়ঘেঁষা একটি ইটের প্রাচীরের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ১৩ জন প্রাণ হারান।
বাসটির ব্রেক কাজ না করায় চালক নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি