সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টায় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহবুবা বেগম (৪৫) মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়া বস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং মনসুর রহমান (৫০) ঠাকুরগাঁও সদর উপজেলার গবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র বলে তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, রোববার বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্টান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গী গামী একটি ট্রাক তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়েন। এসময় মাহবুবার মুখ থেকে রক্তপাত হলে আশেপাশের লোকজন দ্রুত তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষনা করেন এবং এর দশ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমানেরও মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি। এ ব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি