মোবাইল অপারেটরদের রাত্রিকালীন ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

মোবাইল অপারেটরদের রাত্রিকালীন ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ

Manual1 Ad Code

দেশের সকল মোবাইল অপারেটরদের রাত্রিকালীন (রাত ১২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত) বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Manual2 Ad Code

সেই সাথে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

Manual5 Ad Code

বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করেন।

Manual5 Ad Code

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো: হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রোববার একটি রিট করেন। ওই রিট আবেদনে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code