‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খালেদার আহ্বান

প্রকাশিত: ৪:৩৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭

‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খালেদার আহ্বান

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual2 Ad Code

মঙ্গলবার এক টুইট বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে এই দুর্যোগ মোকাবেলার শক্তি দিন।

Manual2 Ad Code

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি. মি. বেগে আঘাত হানে। এরপর এটি বেলা ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে।

Manual4 Ad Code

উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে স্থলভাগে নিম্নচাপে পরিণত হচ্ছে।

Manual7 Ad Code

এর ফলে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে বয়ে যাচ্ছে প্রবল ঝড়ো হাওয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code