সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক জামায়াতের ২৮ নারী কর্মীকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন প্রত্যেকের দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের আটক করে পুলিশ। আটকের পর মোহাম্মাদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক জানান, আটকরা জামায়াত ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত।
শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন বৈঠকে সরকার উৎখাত ও বড় নাশকতার পরিকল্পনা করছিল আটক জামায়াতের নারী কর্মীরা। তেজগাঁও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ওই বাসায় গোপন বৈঠকে মিলিত হচ্ছিলেন জামায়াতের মহিলা রোকনরা। আটক হওয়া নারীরা নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিল।
Design and developed by ওয়েব হোম বিডি