মৌলভীবাজারে অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের হাতাহাতি

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

মৌলভীবাজারে অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের হাতাহাতি

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

শনিবার হাসপাতালের অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে হাসপাতালের ওটি রুমের পাশে থাকা রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের অর্থপেডিক বিভাগের কনসালটেন্ট এ আল মামুন ওটিতে তার রোগীর অপারেশন করতে যান। এ সময় সার্জারি বিভাগের আরো এক রোগীকে আগে সেলাই দিতে চাপ প্রয়োগ করেন মেডিকেল অফিসার আবু ইমরান। এনিয়ে দুই চিকিৎসকের মাঝে বাক-বিতণ্ডার এক পর্যায়ে দুই জনই উত্তেজিত হয়ে একে অপরকে কিল ঘুষি মারতে থাকেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যরা এসে বিষয়টি মিমাংসা করে দেন।

Manual1 Ad Code

এ বিষয়ে ডা. এ আল মামুন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মেডিকেল অফিসার।

Manual2 Ad Code

ডা. আবু ইমরান হাতাহাতির ঘটনা স্বীকার করে জানান, বিষয়টি মিমাংসা হয়ে গেছে।

Manual4 Ad Code

আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় বলেন, চিকিৎসকদের কথা কাটাকাটির ঘটনা হাতাহাতির পর্যায়ে  গিয়েছিল। তত্ত্বাবধায়কসহ সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা দুঃখ প্রকাশ করলে বিষয়টি সমঝোতা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই চিকিৎসকের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে তারা দুঃখ প্রকাশ করলে বিষয়টি মিমাংসা হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code