মৌলভীবাজারে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

মৌলভীবাজারে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

Manual3 Ad Code

মৌলভীবাজারের সদর উপজেলার জগন্নাথপুরে প্রথমবারের মতো হতে চলা ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা প্রাঙ্গণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

শনিবার ফজরের নামাজের পর তাদের জানাযা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

নিহত দুই মুসল্লিরা হচ্ছেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।

Manual1 Ad Code

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত্যু ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আজ ২৭ জানুয়ারি জোহরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code