মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী হত্যা : জড়িত মূল হোতারা সনাক্ত

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী হত্যা : জড়িত মূল হোতারা সনাক্ত

Manual2 Ad Code

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী খুনের নেপথ্য প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদের সনাক্ত করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার একাদিক টিম কাজ করে ঘাতকদের পরিচয় শতভাগ নিশ্চিত করেছে। থানা সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত রুবেল নামের একজনকে রাজনগর উপজেলা থেকে গত শুক্রবার ভোরে আটক করেছে পুলিশ।  তাকে কোর্টে প্রেরণ করা হয়।

এদিকে ছাত্রলীগের দুই কর্মী হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও পুলিশের অগ্রগতী সর্ম্পকে জানতে শনিবার দিনব্যাপী মৌলভীবাজারে অবস্থান নেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার কামরুল আহসান। তিনি শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় অবস্থান করেন।

Manual4 Ad Code

নিহত দুই ছাত্রলীগ কর্মীর মোহাম্মদ আলী সাহবাব ও নাহিদ আহমদ মাহীর বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন এবং হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।  এছাড়াও এ বিষয়ি নিয়ে জেলা পুলিশ কর্তকর্তাদের সাথে একাধিক বৈঠক করেন।

মৌলভীবাজার থানার ওসি সুহেল আহমদ জানান, ঘটনার সাথে সরাসরি ৭-৮ জন জড়িত ছিল। এদের সাবাইকে সনাক্ত করা হয়েছে। খুব দ্রুত গ্রেফতার করা হবে।

জানা যায়, নাহিদ আহমদ মাহী ষষ্ঠ শ্রেণি থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন নিয়মিত ছাত্র। নবম শ্রেণি থেকেই সে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে। দলের বড় ভাইদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। বয়সের কারণে সে ছাত্রলীগের পদ-পদবিতে না থাকলেও ছিল একজন সক্রিয় কর্মী। নিজ গ্রুপের কর্মী ও একই স্কুলের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মাহীসহ অন্য সিনিয়রদের নাম ধরে ডাকত।

এ বিষয়টি পছন্দ হয়নি গ্রুপের উঠতি কয়েকজন নেতার। স্কুল কর্মীদের ওই গ্রুপটি দেখভাল করত মোহাম্মদ আলী সাহবাব। সাবাব ছিল ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির অনুসারী ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতা।

সাবাব জুনিয়র-সিনিয়র নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের এ ঘটনাটি শুনে দুই পক্ষকে ডেকে বিষয়টি মিটমাট করে দেয়। এরপর থেকে মাহী সামনে এসএসসি পরীক্ষা থাকায় দলে ও গ্রুপে বেশি সময় দিতে পারতো না। অনেকের সন্দেহ, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের বলি হতে পারে ওই দু’জন।

Manual6 Ad Code

আরেকটি সূত্র জানায়, নিহত মাহি সরকারি স্কুলের ছাত্র, সাহবাব সরকারি স্কুল থেকে পাশ করা সদ্য বিদায়ী ছাত্র এবং দু’জনই জেলা ছাত্রলীগের একই গ্রুপের কর্মী।

জেলা ছাত্রলীগের এক নেতা জানান, সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সারাদেশে স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠনের নির্দেশ দেন। এরপর মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে কমিটি গঠনের জন্য জেলা ছাত্রলীগ তৎপরতা চালায়। নিহত ছাত্র মাহি ছিলেন মৌলভীবাজার সরকারি স্কুলে ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। তার নেপথ্যে সাহস ও উৎসাহ দিয়েছেন সরকারি স্কুল এলাকার প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিহত সাহবাব।

Manual3 Ad Code

কিন্তু অপর কোনো গ্রুপ মাহিকে নবাগত স্কুল কমিটিতে দেখতে চাননি। তাই পূর্ব পরিকল্পিতভাবেই মাহি ও শাহবাবকে ডেকে নিয়ে খুন করে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল জানান, খুনের সঙ্গে যুক্ত থাকতে পারে সন্দেহে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেপ্তার করতে পারলেই নেপথ্য রহস্য উদঘাটন সম্ভব হবে। আমরা ওদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিমাংশে নির্জন স্থানে মো. আলী সাহবাব ও নাহিদ আহমদ মাহীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে খুন করে দুর্বৃত্তরা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code