মৌলভীবাজারে নারীসহ ৪ ভারতীয় আটক

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২২

মৌলভীবাজারে নারীসহ ৪ ভারতীয় আটক

Manual7 Ad Code

ছবি : সংগৃহীত

Manual6 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার দায়ে নারী-শিশুসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার।

 

তিনি জানান, বুধবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

 

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস প্রকাশ অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান।

 

লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেয়া হবে। সীমান্ত রক্ষার জন্য বিজিবি সর্বদা কাজ করছে।

Manual4 Ad Code

 

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নারী-শিশুসহ আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code