মৌলভীবাজারে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

মৌলভীবাজারে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে শুভন মাহমুদ(২৮) নামে সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

 

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর থানার টেংরা বাজারের সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি হচ্ছে মর্মে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করেন শুভন মাহমুদ।  পরে স্থানীয় জনতা ওই ভুয়া সিআইডি কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে রাজনগর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী শুভন মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম শুভন মাহমুদ। সে রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুল আউয়ালের ছেলে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

প্রতারক শুভন মাহমুদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code