মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

Manual2 Ad Code

 

এদিকে, মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১৪২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৪২ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৪ শতাংশ।

Manual4 Ad Code

 

জেলায় ২৪ ঘণ্টায় ৭ জন করোনাকে জয় করেছেন। এ নিয়ে জেলায় মোট ৭ হাজার ৫২৬ জন সুস্থ হলেন।

 

Manual1 Ad Code

এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code