মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক পান্না

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক পান্না

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার প্রেসক্লাবে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হলেন মৌলভীবাজার তথা সিলেট বিভাগের বর্ষিয়ান সাংবাদিক এম এ সালাম। একইভাবে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে পান্না দত্ত।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৭ জুলাই) মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে প্রেস ক্লাব সদস্যদের নিয়ে সাধারণ সভার আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত এম এ সালামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সরওয়ার আহমদ। তবে সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পান্না দত্ত।

 

এদিকে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম শেফুল এবং অশোক কুমার দাশ। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল ইসলাম মুহিব। তিনি পরাজিত হয়েছেন।

Manual2 Ad Code

 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মেহেদি হাসান রুমি এবং মাহবুবুর রহমান রাহেল। এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী সৈয়দ বয়তুল আলী পরাজিত হয়েছেন।

 

Manual1 Ad Code

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহ অলিদুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন আহমদ। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আফরোজ আহমদ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনি বেগম। ক্রীড়া ও সংস্কতি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রব।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code