যাত্রীর জুসার ও সাউন্ড বক্সের ব্যাটারিতে মিলল ৫ কেজি স্বর্ণ!

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

যাত্রীর জুসার ও সাউন্ড বক্সের ব্যাটারিতে মিলল ৫ কেজি স্বর্ণ!

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

Manual6 Ad Code

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ সৌদি আরবের জেদ্দা থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

Manual4 Ad Code

 

শনিবার দুপুর ১২টায় কাস্টমস হাউজ ঢাকার ‘এ শিফট’ গ্রিন চ্যানেল অতিক্রমকালে বিজি-৪১৩৬ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে। এ সময় লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়।

Manual6 Ad Code

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউজের কর্তব্যরত এ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়।

Manual5 Ad Code

 

তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে এর ভেতরে থাকা দুটি জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন পাঁচ কেজি ২০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় তিন কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।

 

তিনি আরো জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code