যানবাহনের ধাক্কায় ভবন ধসে প্রাণ গেলো ১০ জনের

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

যানবাহনের ধাক্কায় ভবন ধসে প্রাণ গেলো ১০ জনের

Manual5 Ad Code

ভারতের মধ্যপ্রদেশের শহর ইন্দোরে ভবন ধসে কমপক্ষে দশজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে শহরের একটি জনাকীর্ণ বাসস্ট্যান্ডের কাছে এ ভবন ধসের ঘটনা ঘটে।

ধ্বংসস্তূপের নিচে আরে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি বড় দল উদ্ধার কাজ চালাচ্ছে।

Manual6 Ad Code

পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা জানান, একটি ভারি যানবাহন এসে ভবনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, যানবাহন এসে ভবনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটি হোটেল বা লজ হিসেবে ব্যবহৃত হতো। চারতলা ভবনটি প্রায় ৫০ বছরের পুরনো এবং অনেক দিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code