যারা ৭১-এর খুনি, তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: ইনু

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

যারা ৭১-এর খুনি, তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: ইনু

Manual1 Ad Code
download
সুরমা মেইল ডেস্ক : থ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা একাত্তরের খুনি, তারাই পচাত্তরের খুনি। তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।রবিবার সচিবালয় ক্লিনিকের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিদায় করতে ইতিহাস চর্চার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে আর যেনো রাজাকার, জঙ্গিবাদ চর্চা না হয় সে জন্য ভালোভাবে ইতিহাস চর্চা করা উচিত।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর জিয়াসহ অন্যরা দেশে চালিয়েছেন। রাজনীতিতে জিয়া বিষবৃক্ষ রোপন করেছেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code