যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে অস্থায়ী মর্গ নির্মাণ চলছে

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে অস্থায়ী মর্গ নির্মাণ চলছে

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় দফায় ঢেউয়ে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। স্থানীয় হাসপাতালের মর্গগুলোতে মৃতদেহ রাখার মতো স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ হাসপাতালগুলোতে অস্থায়ী মর্গ নির্মাণ শুরু করেছে।

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডনের দক্ষিণের এলাকা সুরির হাসপাতালের মর্গে ৬০০ মৃতদেহ রাখা যেত। এই মর্গটি এখন পূর্ণ। এর মানে হচ্ছে, স্থানীয় কর্তৃপক্ষকে এখন অস্থায়ী মর্গ তৈরি করতে হবে।

 

Manual2 Ad Code

সুরি রেজিলেন্স ফোরামের এক মুখপাত্র বলেছেন, ‘দুঃখজনকভাবে যেসব রোগী মারা গেছেন তাদের দেহ ওয়ার্ডে ফেলে রাখা এড়াতে কিংবা আমরা বিদেশে বারান্দায় লাখ ফেলে রাখার যে দৃশ্য দেখেছি তা এড়াতে মর্গ ধারণক্ষমতার সীমা অতিক্রম করার পর তারা অস্থায়ী মর্গের জন্য এবং মৃতদেহ সংগ্রহের জন্য যোগাযোগ করেছে।’

 

Manual2 Ad Code

লেদারহিডে প্রতিরক্ষা দপ্তরের এই প্রাক্তন কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় ১৭০টি  মৃতদেহ হিডলে কোর্টে রাখা হয়েছে।

 

একই ধরনের মর্গ লন্ডন, কেন্ট ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

 

Manual4 Ad Code

যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বে করোনায় মৃতের তালিকায় দেশটির অবস্থান এখন পঞ্চম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code