যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ বাতলে দিলেন রুহানি

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ বাতলে দিলেন রুহানি

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ চাপের নীতি শতভাগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এ ছাড়া যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে তাদের ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে হবে বলেও তিনি জানিয়েছেন। খবর- নিউ ইয়র্ক টাইমসের।

Manual2 Ad Code

 

মঙ্গলবার টেলিভিশনের প্রচারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে রুহানি বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনা সমঝোতা করতে চায় তাহলে ২০১৫ সালের তেহরানের পরমাণু চুক্তিতে ফিরে যেতে হবে। দুই বছর আগে এ চুক্তি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual6 Ad Code

 

তবে চুক্তিতে স্বাক্ষর করা অন্য দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে জানায়, ইরানের সঙ্গে চুক্তিতে তারা অটল থাকবে।

 

২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে একটি চুক্তি ছিল। এতে শর্ত ছিল তেহরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে তার ওপর দেয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেয়া হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code