সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: বৃহস্পতিবার রাত পোহাতেই আমেরিকার পাঁচ শহরের বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। শহরের মাঝখানে শোভা পাচ্ছে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাদুস নুদুস নগ্ন একখান মূর্তি!
ট্রাম্পের থলথলে বেঢপ শরীরকে তুলে ধরতে মূর্তিটিকে কমলা রঙে রাঙানো হয়। স্থূল পেটের সঙ্গে মানানসই খর্বাকৃতির আঙুল ধরিয়েছেন শিল্পী। তবে গোল বেঁধেছে অন্য জায়গায়। মূর্তিটিতে পুরুষাঙ্গই গায়েব করে দিয়েছেন শিল্পী। ইচ্ছে করেই এ কাজ করেছেন তিনি। কারণ মূর্তিটির নামই রেখেছেন ‘সম্রাটের ওটি নেই’।Design and developed by ওয়েব হোম বিডি