যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলিতে নিহত ৩

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলিতে নিহত ৩

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের হাউসটনের একটি নাইটক্লাবে গুলি করে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন মারাত্মক আহত হয়েছেন।

 

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। ডিডি স্কাইক্লাব থেকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন আসে যে, সেখানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন।

 

Manual3 Ad Code

পুলিশ কমান্ডার কারোলেটা জনসনের বরাতে হাউসটন ক্রনিকল ও এবিসি নিউজ এমন খবর দিয়েছে।

Manual6 Ad Code

 

সেখানে তিন ব্যক্তিকে নিহত ও এক ব্যক্তিকে আহতাবস্থায় পেয়েছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

 

নিহতরা হলেন– জাইলান বার্নার্ড পেইজ (১৯), ব্রিস লি গোডার (২১) ও ক্রিস্টোফার ডনশাই জ্যাকসন (২২)।

 

তদন্তকারীরা বলেন, লড়াই শুরু হওয়ার পর বন্দুকধারী গুলি করেছে। কিন্তু পুলিশ এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code