সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্সের একটি স্থাপনায় বন্দুক হামলায় আটজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে শহরটির মীরাবেল রোডে এই হামলার ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্দুক হামলা চালানোর পর হামলাকারী ব্যক্তি নিজেও নিহত হন।
পুলিশ কর্মকর্তা জেনিয়া কুক বলেছেন, বন্দুকের গুলিতে আহত হয়েছেন এমন একাধিক লোককে আমরা পেয়েছি। এখানে আরো অনেকে ছিল যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফেডএক্সের এক মুখপাত্র বলেছেন, ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দরের নিকটে তাদের স্থাপনায় বন্দুক হামলা সম্পর্কে সংস্থাটি অবগত। আমরা আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছি এবং তদন্তে সহযোগিতা করছি।
Design and developed by ওয়েব হোম বিডি