যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন নিহত

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন নিহত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৪ জানুয়ারি) শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এক দশকের বেশি সময়ে এটি সবচেয়ে বড় ঘটনা।

 

Manual6 Ad Code

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান র‍্যান্ডল টেলর এই ঘটনাকে শহরটির ‘এক দশকেরও বেশি সময়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

Manual8 Ad Code

 

ঘটনার দিন ভোর ৪টার দিকে একটি ‘৯১১ কল’ পায় পুলিশ। তারা শহরের পূর্ব ৩৬ নম্বর রাস্তার ৩৩০০ ব্লকে একজন কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় খুজেঁ পায়। এরপর অ্যাডামস স্ট্রিটের ৩৫০০ ব্লকের একটি বাড়ির ভেতর পাঁচজনের মরদেহ খুঁজে পায় পুলিশ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code