যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আরও আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্টাকির লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকের প্রথম তলার কনফারেন্স রুমে বন্দুকধারী গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ।

 

Manual7 Ad Code

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটারের এক পোস্টে লিখেছেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য সবাই প্রার্থনা করুন।’

Manual5 Ad Code

 

লুইসভিলের ইস্ট মেইন এলাকায় ঘটনাস্থলের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে স্থানীয় পুলিশ।

 

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলির ঘটনা বেড়েই চলেছে।

Manual6 Ad Code

 

এর আগে রোববার গভীর রাতে উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। উইকনসিন অঙ্গরাজ্যের একটি সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে ছুটে চলে একটি গাড়ি। এ সময় পুলিশ গাড়িটিকে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে পুলিশের দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হন। সূত্র :বিবিসি

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code