রকের চোখ এখন হোয়াইট হাউজের দিকে

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

রকের চোখ এখন হোয়াইট হাউজের দিকে

Manual2 Ad Code

download (1)

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : রেসলিংয়ের ‘দ্য রক’ নামে খ্যাত ডোয়াইন জনসন এখন হলিউড দাবড়ে বেড়াচ্ছেন। দুই জায়গাতেই সফল এই দ্য রকের ভবিষ্যৎ স্বপ্নে তার চোখ যাচ্ছে হোয়াইট হাউজের দিকে। রুপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট  হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ‘দ্য রক’ প্রেসিডেন্ট হতে পারেন উল্লেখ করে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে ভক্তদের কথা।

Manual2 Ad Code

৪৩ বছর বয়সী অভিনেতা ডোয়াইন জনসন এই প্রতিবেদনটি সম্প্রতি টুইটারে শেয়ার করে লিখেছেন, আমি কেন প্রেসিডেন্ট হতে পারি তার কিছু দিক উল্লেখ রয়েছে এই প্রতিবেদনে। সম্ভবত একদিন হোয়াইট হাউস আমাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করবে।

এর আগেও হোয়াইট হাউসের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন ডোয়াইন জনসন। ২০১২ সালে যখন অভিনয়ের দিকে তিনি জোর দিচ্ছিলেন, সে সময়ই তিনি বলেছিলেন, এমন একদিন আসবে, আমি হয়তো রাজনীতি দিয়ে মানুষের ওপর প্রভাব ফেলতে পারব।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code