রাগীব আলীসহ ছেলে-মেয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

রাগীব আলীসহ ছেলে-মেয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

Manual4 Ad Code

Ragib-ALi-Son-Abdul-Hye

স্টাফ রিপোর্টার : সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলায় শিল্পপতি রাগীব আলীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ার জারি করেছেন আদালত। বুধবার (১০ আগষ্ট) সকালে মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দেন।

Manual6 Ad Code

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তাঁর একমাত্র ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

রাগীব আলী ছাড়াও অন্য যাদরে বরিুদ্ধে পরোয়ানা জারি হয়েছে-তারা হলনে তারাপুর চা বাগানরে র্বতমান সবোয়তে পংকজ কুমার গুপ্ত, দেওয়ান মোস্তাক মজদি, রাগীব পুত্র আবদুল হাই, জামাতা আবদুল কাদরি ও ময়েে রোজনিা কাদরি। এর মধ্যে রাগীব আলীর স্ত্রী রাবয়ো খাতুন মৃত্যুবরণ করায় র্চাজশটি থকেে তাকে অব্যাহতি দয়ো হয়েছে।

Manual6 Ad Code

গত ১০ জুলাই আদালতে দুটিমামলার অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান। গতকাল বুধবার অভিযোগ পত্রের শুনানী তারিখ থাকলেও রাগীব আলী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সময় প্রার্থনা করেন। আদালত তা নামঞ্জুর করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code