সুনির্মল সেন :: মুক্তিযুদ্ধের ভূয়া সংগঠক, যোদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদির আশ্রয়দাতা, কথিত দানবীর, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি রাগীব আলী ও তার ছেলে দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন মাহামণ্য আদালত। জনস্বার্থে করা এক মামলায় বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াসউদ্দিন তালুকদার জনস্বার্থে মামলাটি করেন।
বহুল আলোচিত সিলেটের তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল এবং আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় আগেই রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই পরিবারের সদস্যদের নিয়ে তিনি চুপিসারে ভারতে পলায়ন করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী সমন জারির বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, রাগীব আলী ও আবদুল হাইকে মামলার পরবর্তী তারিখ আগামী ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, রাগীব আলী সিলেট থেকে প্রকাশিত সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। তার ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক। তারাপুর চা-বাগান দখল ও আত্মাসাৎ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হলেও রাগীব-হাইয়ের মালিকানাধীন পত্রিকায় কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এতে সিলেটের ডাক-এর পাঠক বঞ্চিত হয়েছেন।
১০ আগস্ট সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারাপুর চা-বাগান দখল ও প্রতারণামূলকভাবে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেসহ পরিবারস্থ সদস্যদের নিয়ে সিলেটের জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জে চুপিসারে পালিয়ে যান।
প্রসঙ্গত, কথিত দানবীর রাগিব আলী সিলেট সরকারী পাইলট স্কুলের স্থান দখল করে গড়ে তুলেন মধুবন মার্কেট। এই স্কুলের স্থান দখল করেছেন জালিয়াতি করে তৎকালীন সরকারের সময়। মধুবন আন্দেলন করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হন তৎকালীন সিলেট জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি ও আজকের জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ জেলা সভাপতি এড. জাকির আহমদ। ওই সময় মধুবন আন্দোলন যখন তুঙ্গে, তখন প্রধান সামরিক আইন-প্রশাসক হোসাঈন মো. এরশাদ’র মাধ্যমে তাকে গ্রেফতার করান রাগিব আলী। এরশাদ-রাগিব সেই সময়ে ছিলেন কু-কর্মের ভাই-ভাই। ওই ষড়যন্ত্রে ছাত্রলীগ নেতা জাকিরকে প্রাণে মারার চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত উপসামরিক আইন-প্রশাসক রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন এ ঘটনা জানতে পেরে জাকিরকে প্রাণে মারার হাত থেকে রক্ষা করেন।