রাজধানীতে আরও চার বাসে আগুন

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

রাজধানীতে আরও চার বাসে আগুন

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপির ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিন রোববার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া গেছে। সকাল থেকেই পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

Manual7 Ad Code

 

খিলগাঁওয়ের বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় সকাল ৮টার দিকে অছিম পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন সবুজ (৩০) নামে অপর এক গাড়ির চালক। সবুজের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে, বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।



খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ার সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দগ্ধ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বার্ন ইনিস্টিউটের চিকিৎসকরা জানিয়েছেন, সবুজের শ্বাসনালীসহ শরীর ২৮ শতাংশের মতো দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

সবুজ মিয়া বলেন, ‘অছিম পরিবহন’ বাসে করে আমি বাসায় যাচ্ছিলাম। মেরাদিয়া নামতে বাসের গেটের সামনে যেতেই ৩০ বছর বয়সী এক যুবক গাড়ির দরজার দিকে পেট্রলবোমা নিয়ে এগিয়ে আসে। আমি বাসের গেট থেকে নামার আগেই কালো টিশার্ট পরা যুবক আমার শরীরে পেট্রলবোমা মারে। এরপর সবাই ছুটাছোটি করলে গাড়িতে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।

 

Manual8 Ad Code

সবুজ মিয়া বলেন, আমিসহ আরও অনেকেই আহত হয়েছেন। অনেকেই বাসের জানালা দিয়ে নামতে গিয়ে আহত হন। তবে আমি গেটের সামনে থাকায় সঙ্গে সঙ্গে আমার চেহারা ও শরীরে আগুন লেগে যায়। পরে এলাকাবাসী আমাকে হাসপাতালে নিয়া যায়।

 

এদিকে বিকাল ৩টার পর থেকে রাত ৯টার মধ্যে তিনটি বাসে আগুন দেয় দুর্বিত্তরা। এ সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালী, এয়ারপোর্ট এভিনিউ ও শিকড় বাসে আগুন দেয়া হয়।

 

বিকাল ৩টার দিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত চৈতালী বাসে আগুন দেওয়া হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বাংলামোটরে এয়ারপোর্ট এভিনিউ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে এগারোতে শিকড় নামে একটি বাসে আগুনের খবর জানায় ফায়ার সার্ভিস। সূত্র : ঢাকা টাইমস

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code