রাজধানীর ৮টি স্পটে খাবার বিতরণ করলেন খালেদা জিয়া

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

রাজধানীর ৮টি স্পটে খাবার বিতরণ করলেন খালেদা জিয়া

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির ১৫দিনের অংশ হিসেবে আজ মঙ্গলবারও রাজধানীর ৮ স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে খিলগাঁও জোড়পুকুর মাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে তিনি দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন।

Manual4 Ad Code

এরপর পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়,  মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড়, যাত্রাবাড়ি ফারুক সড়ক, ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং প্রচন্ড বৃষ্টির মাঝে শ্যামপুর ঈদগাহ মাঠে  খাবার বিতরণের মধ্যে দিয়ে খালেদা জিয়া তার দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক শ‍ামা ওবায়েদ প্রমুখ।

Manual7 Ad Code

গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিএন্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর ৩১টি স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

Manual4 Ad Code

এছাড়া আগামীকাল বুধবারও বেলা ১১টায় মহাখালীর ওয়ারলেস গেট থেকে তৃতীয় দিনের খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন বিএনপি চেয়ারপারসন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code