রাজনগরে গাছে বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

রাজনগরে গাছে বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

Manual1 Ad Code

রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মরদেহ গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা বলতে পারছে না পুলিশ ও নিহতের স্বজনরা।

Manual5 Ad Code

 

শনিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউপির পার্শ্বিপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর পাড়ে গাছের সঙ্গে গলায় বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।

 

Manual2 Ad Code

নিহত ব্যবসায়ী আব্দুল মতিন খান (৬৮) সদর ইউপির পার্শ্বিপাড়া গ্রামের মনু খানের ছেলে।

 

জানা যায়, শনিবার সকালে রাজনগর সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মনু খানের বাড়ির পুকুরের পশ্চিম-উত্তর কোণে একটি লাশ গাছের সঙ্গে বাঁধা দেখতে পেয়ে কয়েকজন এগিয়ে যান। সেখানে গিয়ে তারা আব্দুল মতিন খানের গলায় লাইলনের রশি লাগিয়ে ছোট একটি গাছের সঙ্গে গলা বাঁধা দেখতে পান। এ সময় তার হাঁটু গাড়া ও বাম হাত গাছের সঙ্গে জড়িয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। পাশেই তার জুতো, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তারা মরদেহের পাশ থেকে আলামত সংগ্রহ করেন।

Manual5 Ad Code

 

এদিকে ওই ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এতো কম উচ্চঁতা থেকে ও হাঁটু গাড়া অবস্থায় কিভাবে কেউ আত্মহত্যা করতে পারে এ নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ময়নাতদন্ত ছাড়া এখনই কিছু মন্তব্য করতে চাইছে না পুলিশ।

 

নিহতের ভাই মুজিবুর রহমান খান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল মতিন খান মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন বাসায় তাকে দেখা করতে বলেন। সেখানে গেলে ঘর ভাড়ার টাকা দিতে চাইলে মুজিবুর রহমান খান তা না নিয়ে তাকে বাড়িতে যেতে অনুরোধ করেন। কিন্তু আব্দুল মতিন খান তাতে রাজি না হয়ে রাতে সিলেটের বাসায় চলে যাবেন বলে জানান। পরদিন সকালে মুজিব খান জানতে পারেন বাড়ির পাশে তার মৃতদেহ পুকুর পাড়ে গাছের সাথে বাঁধা রয়েছে।

Manual8 Ad Code

 

এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে। রাজনগর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা আলামত সংগ্রহ ও তদন্তে কাজ করছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code