রাজনগরে চাচাতো ভাইকে বিয়ের দাবীতে অনশনে তরুণী

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

রাজনগরে চাচাতো ভাইকে বিয়ের দাবীতে অনশনে তরুণী

Manual4 Ad Code

রাজনগর সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামে চাচাতো ভাইকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক তরুণী।

 

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর ধরে চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিষয়টি দুই পারিবারে জানাজানি হলে স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে ঠিক হলেও ছেলেপক্ষের ১০ হাজার টাকা যৌতুকের দাবি না মেটানোয় ভেঙে যায় বিয়ে। পরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ছেলের বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।

Manual8 Ad Code

 

তবে ছেলের পরিবার বলছে, বুধবার রাতে তাদের ছেলে সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ায় এ ব্যাপারে তারা কিছুই করতে পারবেন না।

 

স্থানীয় ও তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের আশ্বদ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে দেড় বছর আগে একই গ্রামে তার চাচাতো বোন আপ্তাব মিয়ার মেয়ে সীমা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কও করেন রাসেল। ৭ মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। ছেলের পছন্দমতো কেনাকাটাও শেষ করে মেয়েপক্ষ।

Manual6 Ad Code

 

বিয়ের কয়েকদিন আগে ছেলেপক্ষ মধ্যস্থতাকারীর মাধ্যমে মেয়েপক্ষের কাছে ১০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে বিয়ে দিতে অনীহা প্রকাশ করেন মেয়ের বাবা-মা। এরপর থেকে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। শেষে বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে ওই ছেলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন সীমা।

 

ছেলের পরিবারের দাবি, বুধবার রাতে রাসেল মিয়া দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। তবে মেয়ের দাবি তিনি (রাসেল) এখনো দেশে পালিয়ে আছেন।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, ঘটনা জানার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়টি দেখতে বলেছি। তাদেরকে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে বলেছি।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code