রাজনগরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু, জানাজায় বাঁধা

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৮

রাজনগরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু, জানাজায় বাঁধা

Manual1 Ad Code

আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুদ্ধাপরাধী সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ (৬৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (০২ মার্চ) জুমার নামাজের পর উপজেলার কর্ণিগ্রামে জানাজার নামাজের আয়োজন করতে চাইলে এলাকাবাসী তাতে বাঁধা দেয়।

বৃহস্পতিবার (০১ মার্চ) রাতে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হলেও পরিবার তা গোপন রাখে।

Manual1 Ad Code

সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ রাজনগর সদর ইউনিয়নের বাগাজুরা গ্রামের মৃত আত্তর মিয়া তরফদারের ছেলে। চলতি বছরের ১০ জানুয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ১৯৭১ সালের যুদ্ধপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির খান এই যুদ্ধপরাধীর জানাজার খবর পেয়ে তাতে বাধা দেন। পরে তার গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে রাজনগর থানা পুলিশের তত্ত্বাবধানে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আছকির খান বলেন, সে আদালতের সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী। তার জানাজায় থাকা আমার ও আমার এলাকাবাসীর জন্য মানহানীকর। তাই আমি জানাজায় বাধা দিয়েছি।

Manual5 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী সামছুল হোসেন তরফদার দীর্ঘদিন থেকে পলাতক ছিল। শুক্রবার তার মৃত্যুর খবর পেয়ে পুলিশের তত্ত্বাবধানে তার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল রাজনগর উপজেলার যুদ্ধাপরাধী সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত থাকার ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত অবস্থায় সামছুল হোসেন তরফদার এতদিন পলাতক ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code