রাজনগরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

রাজনগরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে রমজান মিয়া চৌধুরী (৪০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

নিহত রমজান মিয়া চৌধুরী রাজনগর উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা আজিজ চৌধুরীর ছেলে।

Manual8 Ad Code

ওসি জানান, রমজান মিয়া চৌধুরীর সঙ্গে তার সৎ ভাই ছালেক মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক জমি সক্রান্ত বিরোধ চলছিল। চলতি বছরের মাঝামাঝি সময়ে রমজান মিয়া দেশে ফেরত আসেন। গত কয়েকদিন আগে জমি নিয়ে আবারও ঝামেলা হয়। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ছালেক মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে রমজান মিয়ার উপর হামলা চালিয়ে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code