রাজনীতিকদের খালি চেয়ারে খারাপ মানুষ বসে যাবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

রাজনীতিকদের খালি চেয়ারে খারাপ মানুষ বসে যাবে : ওবায়দুল কাদের

Manual8 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতিকদের খালি চেয়ারে খারাপ মানুষ বসে যাবে। এতে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে দেশ।

Manual1 Ad Code

রোববার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সবাই ভালো কথা বলে। ভালো কথার তুলনায় ভালো কাজ নেই। তাই কথা কম বলে কাজ করে দেখাতে হবে। তা হলে দেশের উন্নয়ন হবে। দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে সবাই এগিয়ে যেতে পারবে।

Manual8 Ad Code

মাদকের বিস্তার নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সর্বনাশা মাদক দেশকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে ‘না’ বলতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code